Tuesday, September 8, 2009

আমাদের পরিচিতি:



অরকূটের অস্তিত্ত্ব যখন জানতাম না, দিনগুলো বেশ একঘেয়ে কাটত। স্বামীর কর্মসূত্রে বিদেশে স্বজন বন্ধুহীন, বিশেষ করে বাঙ্গালী বিহীন ছোট্ট শহরে এসে অনেক কথা, অনেক স্বপ্ন মনের মধ্যে একা একা'ই ঘুরে বেড়াত।
অরকূট প্রোফাইল ক্রিয়েট করার দেড় মাসের মধ্যে'ই তাই এমন কিছু একটা করার ইচ্ছে জাগল, যেখানে আমার মত যারা নিজেদের স্বপ্ন, ইচ্ছে, কথাগুলো তালাচাবি দিয়ে রেখেছেন মনের মধ্যে- সংসার করার কিংবা অফিস কাছারিতে কাজ করার মাঝে তারা মন খুলে সেসব বলতে পারেন।
যেমন ভাবা , তেমনি কাজ। ৩০য় মে, ২০০৭ সকাল ৮টায় বাংলা থেকে বহুদূরে উলটো দিকের পৃথিবীতে জন্ম নিল প্রবাসে বাংলার বধূ অরকূট কমুইনিটি।
একদম শুরুতেই সঙ্গে ছিল সুবর্না আর নবমিতা। ছিল মৌমিতা, দেবলীনাদি, অর্পিতা, কাবেরী, রুপা, টিনা, শর্মিলাদি, সুপর্না, অনুসূয়া, সায়ন্তনী,পাপিয়া, দিপান্বিতা, পারমিতা, অমৃতা, বৈশাখী, অরুনিমা, চুমকি, শুচিস্মিতা, জয়িতাদি, রনিতা, পার্বতী, চন্দ্রিমা,মিলি, রাজরূপাদি, সুস্মিতা, বৃষ্টিলীনা, অঙ্গিরাদি, ঝুম, অনুপা, শুচিদি, সুদিপ্তা, বিদুলা, সোমা, সহেলি, সুপর্নাদি, ময়ূরী, গার্গী, মধুমিতা, শতরূপা, অদিতি, বেবিদি, সোহিনী, সুকন্যা, রিমঝিমদি, ভাস্বতিদি, ঝুমা, দেবারতি ও আরও, আর'ও, আর'ও অনেকে। (অনেকের নাম বাদ রয়ে গেল জানি , যারা প্রায় প্রথম থেকে সঙ্গে ছিলে , আজ'ও আছ)। সময় যত বেড়েছে আমাদের সদস্যা সঙ্খ্যা বেড়েছে। বেড়েছে পরস্পরের প্রতি ভালবাসা, বন্ধুত্ত্ব, প্রানের টান।
জুলাই ২০০৭-এ প্রবাসে বাংলার বধূ -র নাম বদলে , নাম রাখা হয় বাংলার বধূ। আমরা শুধুমাত্র একটি অরকূট কমিউনিটি থেকে রূপান্তরিত হলাম পরিবারে।
নানা দেশে ছড়য়ে ছিটিয়ে থাকা বাংলার বধূরা নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে থাকেন। ঝুম আর অনুপার উদ্যোগে ২০০৮-র জানুয়ারিতে প্রথম ভারচুয়াল বন্ধুরা মুখমুখি হলেন কলকাতায়।
একপর কলকাতা, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, ইউ কে, ইউ এস এ, সইদি আরবিয়া,ফিজি, অস্ট্রেলিয়া আর'ও যেখানেই রয়েছেন অন্তত দুজন বাংলার বধূ তারা পরস্পরের সঙ্গে দেখা করেছেন, আড্ডা মেরেছন।
প্রতিদিন নতূন নতূন বন্ধুরা আমাদের পরিবারে সামিল হন। কত নতুন মুখ।

২০০৮, ১৪ই এপ্রিল, পয়লা বৈশাখের দিন প্রথম আমরা আমাদের ব্লগ প্রকাশ করলাম। আমাদের কথা জানাতে চাইলাম বাদবাকি পৃথিবীকে। যাদের পরিশ্রম, সময়, প্রতিভা ছাড়া এই কাজ করা সম্ভব হত না, তারা হলেন সুপর্নাদি, শুচিস্মিতা, বিদুলা, অর্পিতা, মৌমিতা, দেবলীনাদি, অনুসূয়া, সুদিপ্তা, ঝুম, সহেলি এবং শর্মিলাদি। কাঁচা হাতে লেখা গল্প, কবিতা, ভ্রমন কাহিনী, রুপ টান, কিছু রান্না বান্না, সঙ্গে গান, কবিতা পাঠ, স্ক্রিপ্ট পড়া, ছবি, হাতের কাজ, সূচীশিল্প আলোকচিত্র কিংবা শুধুই মনে রাখা কিছু কথা দিয়ে সাজানো আমাদের সাতকাহন।গত দুই বছর ধরে দেখছিলাম, পূজোর পরে অনেক বিবি'ই লক্ষীপূজো করতে চান। বিদেশে বা প্রবাসে অনেকেই ইচ্ছে থাকলেও লক্ষীর পাঁচালি যোগার করে উঠতে পারেন না। তাদের কথা ভেবে এইবার ই-ম্যাগাজিনে আমরা রেখেছি অনলাইনে শ্রী শ্রী লক্ষীদেবীর বৃতকথা ও পাঁচালী। শুচিস্মিতাদি পাঁচালি প(ড়ছেন, আর ছবিতে ও ভাষায় সেই পাঁচালি মনগ্রাহী ভঙ্গীমায় সাজিয়ে তুলেছেন সূপর্নাদি।

এ ছাড়া'ও রেসিপি বিভাগেও আছে নতুনত্য। প্রত্যেক টি রেসিপির ক্যালরি মেপে দিয়েছেন আমাদের নবিনা বন্ধু অনিন্দিতা। এখানে আমি অনিন্দিতার সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিতে চাই।নিজের সম্মন্ধে অনিন্দিতা বলেন, যে ওর অভিধানে "অসম্ভব" শব্দটি নেই। ২৬ বছহর বয়েসি অনিন্দিতা ইউ এস এ -তে স্বামি ও দুই সন্তান কে নিয়ে আনন্দে আছেন।



আরো কিছু কথা না বললেই নএ। ম্যাগাজিনের কবিতা গল্প নিজের সৃষ্টিশীল ভাবনা দিয়ে ছবি করে তুলেছেন বন্ধু বিদুলা। অডিও ভিডিও-তে নিজের রুচি'র সুন্দর দৃস্টান্ত তুলে ধরেছেন শুচিস্মিতা। আর যার চিন্তা, কল্পনা আর পরিশ্রম ছাড়া একটি সামান্য ব্লগ একটি ই-ম্যাগাজিন হয়ে উঠতে পারত না, সেই সুপর্নাদির কথা আর আলাদা করে কি বলব!! আর রয়েছেন আমাদের অন্যান্য এডিটর, যারা মেটেরিয়াল পাঠিয়েছেন সেই সব বন্ধুরা এবং সমস্ত বাংলার বধূ সদস্যা যারা কেউ বা সামনে থেকে আর কেউ বা নেপথ্যে থেকে আমাদের উৎসাহ জুগিয়েছেন সবসময়।


বন্ধুত্ত্ব'ই বাংলার বধূ সৃষ্টির মূল উদ্দেশ্য ছিল। তার সঙ্গে সৃষ্টি সূখের উল্লাস যোগ হয়ে এক অন্য আনন্দে ভেসে চলেছি। আমাদের প্রতি ঘরে আজ দশভূজা। সংসার, সন্তান, সামাজিকতা, অফিস কাছারি- সব দিক সামলে তারা কমিউনিটি-তে আসেন, আড্ডা মারেন, গল্প করেন, গান শোনেন, কবিতা, গল্প লেখেন, রান্নাবান্নার রেসিপি একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নেন। আজ আমরা পরস্পরের যে কোন সমস্যায় একে অপরের দিকে সানন্দে হাত বাড়িয়ে দিই। আর তাই বাংলার বধূ আজ নেট ছাড়িয়ে বাঙ্গালী মেয়েদের মনে, জীবনে, অন্তরমহলে। আরো অনেকদিন এই ভাবেই পথ চলব আমরা এই আশা সবসময়ের।

উৎসব সকলের আনন্দের হোক এই শুভেচ্ছা জানিয়ে ,

শ্রদ্ধা পত্রনবীস।
১১ই সেপ্টেম্বর, ২০০৯..



কিছু টুকরো ভাললাগার ছবি




আরো অনেক ছবি আমাদের কাছে রয়েছে। ভিডিও বানাবার সময়ের সীমাবদ্ধতার জন্য ও সময় মত সব ছবি না পাবার জন্য এখানে তা দেওয়া গেল না। এর জন্য একান্তভাবে দু:ক্ষ প্রকাশ করছি।

7 comments:

  1. chobigulor sonkolon khub e bhalo laglo, onek na jana get together er chobi o upori paona, fiji r mumbai er chobi gulo khub e bhalo laglo, tobe uk r ditio get together er chobite nilanjana, debashree, asha, aditi, sumana, soma, sahana, ipshita, misu soho oneker e uposthiti ei sonkolon tai miss korlam, hoito sei chobi ta keu share koreni bolei

    ReplyDelete
  2. Darun hoyeche ei barer shankalan! Ki je khushi laagche BB'r blog ke ei bhabe kormagoto bhabe bikoshito hote dekhe je ki bolbo! Shomoy kore ek ek kore shab gulo bibhag porbo :)
    BRAVO BB

    ReplyDelete
  3. jader aklanto porishrome eto sundar sharod upohar pelam,sei sobai k anek anek anek dhonyobaad ar shubhechcha janai....bhobishyote ei puja sangkolon r o bhalo bhabe amader samne uposthit hobe,ei kamona kori..ebong biswas o kori

    ReplyDelete
  4. অনেক ভালো লাগল

    ReplyDelete